নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুষণার বাজার নামক স্থানে ট্রাক্টর ও মোটর সাইকেল সংঘর্ষে মিশন (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। মিশন রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলম বিধিতর ইউনিয়নের জয়নাল আবেদিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকালে মিশন মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ শহরে যাচ্ছিল। শহরে যাওয়ার সময় পুষণার বাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
কিশোরগঞ্জ থানার ওসি ( তদন্ত) মফিজুল হক জানান, মিশন ঢাকায় কর্মরত ছিলেন। তিনি ছুটিতে ছিলেন। শনিবার তার কর্মস্থলে যোগদানের কথা ছিল।
ইত্তেফাক/ইউবি
