ভেড়ামারায় গোয়ালঘরে আগুন, এক নারীর মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৩:২০

কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে সালেহা বেগম(৬৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে উপজেলায় ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোররাতে বাঙ্গালপাড়া গ্রামে আনছার আলীর গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজন চিৎকার শুরু করে। পরে গোয়াল ঘরের গরু রক্ষা করতে গিয়ে আনছার আলীর স্ত্রী সালেহা খাতুন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় গোয়াল ঘরে থাকা তিনটি গরুর মৃত্যু ও ঘরের সব মালামাল পুড়ে যায়।

আরও পড়ুন: ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেন।

ইত্তেফাক/এমআরএম