নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে ২০ কৃষক নিহত

আপডেট : ১৬ মে ২০১৭, ০৮:৪৬
 
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ২০ কৃষক নিহত হয়েছেন। জমিজমা সংক্রান্ত বিরোধে দেশটির মধ্যাঞ্চলের একটি মসজিদে নামাজ পড়ার সময় বন্দুকধারীদের হামলায় ২০ কৃষক নিহত হন।
 
নাইজেরিয়া পুলিশের এক মুখপাত্র গতকাল সোমবার একথা জানিয়েছেন। নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র বালা ইলকানা বলেন, হামলাকারীরা শনিবার সকালে ইটোগি গ্রামের একটি মসজিদের মধ্যে প্রকাশ্যে গুলি চালায়।
 
এই ঘটনায় হামলাকারীদের ধরতে অভিযান চলছে। খবর বিবিসি
 
ইত্তেফাক/আনিসুর