মতলব উত্তরে একসাথে তিন কন্যার জন্ম দিলেন মা

আপডেট : ১৬ মে ২০১৭, ১৩:৪৬
 
মতলব উত্তর উপজেলার কালীপুর বাজারে অবস্থিত ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি কন্যা সন্তান জন্ম দেন শিলা মনি (২২)। তার গ্রাম মতলব উত্তর উপজেলার জীবগাঁও গ্রাম।
 
শিলা মনির স্বামী মো. মামুন মিয়া সৌদিআরব প্রবাসী। সোমবার রাত আটটা ৩০ মিনিটে শিলা মনির সিজারিয়ান অপারেশন করেন ডা. মো. বয়েজ উদ্দিন। শিলা মনির ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে মা ও তিন কন্যা সন্তান সবাই সুস্থ আছেন।
 
ইত্তেফাক/এএম।