লালপুরে প্রতিবেশীর লাঠির আঘাতে যুবক নিহত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৬:২৩

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া গ্রামে প্রতিবেশীর কাঠের বাটামের আঘাতে রান্টু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত রান্টু ওই গ্রামের মৃত জামাল ঘোষের ছেলে। মঙ্গলবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, প্রায় রাতেই নিহত রান্টুর বাড়িতে পারিবারিক কলহ চলে। মঙ্গলবার রাত ৯টার দিকে রান্টুর বাড়িতে তার স্ত্রী, মা ও রান্টুর মধ্যে ঝগড়া (বচসা) চলছিল। এতে বিরক্ত হয়ে প্রতিবেশী ইছার ঘোষের ছেলে ইউসুব আলী (২২) তার বাড়িতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কাঠের বাটাম দিয়ে রান্টুর মাথায় আঘাত করেন। স্থানীয়রা আহত রান্টুকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: শিল্পায়নের ফলে কৃষি জমির যেন ক্ষতি না হয় : প্রধানমন্ত্রী

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।’ 

ইত্তেফাক/কেকে