পঞ্চগড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট : ১৭ মে ২০১৭, ১২:৪৬
 
পঞ্চগড়ে মুখোমুখি দুইটি ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের দুই হেলপার। আজ বুধবার সকাল ১১টা পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা আরডিআরএস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
 
দুর্ঘটনার পর পঞ্চগড়-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
 
IMG0
 
নিহতরা হলেন- বগুড়া জেলার মোকামতলা আলচন্দ্রপুর এলাকার আব্দুস সালামের ছেলে ট্রাক চালক আলম মিয়া (৪০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ট্রাক চালক মুসা মিয়া (৫০)। 
 
আহতরা হলেন- ঝিনাইদহ এলাকার সোহাগ (২৫) ও তবারউদ্দিন (৫০)। এদের বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 
 
বোদা থানার অফিসার ইনচার্জ এ কে এম নুরুল ইসলাম দুর্ঘটনার কথা স্বীকার করে দুই চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।