ভাণ্ডারিয়ায় সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা

আপডেট : ১৮ মে ২০১৭, ২১:৩২
 
পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপরে পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
 
কলেজের মানিক মিয়া পাবলিক লাইব্রেরি হলরুমের আলোচনায় ওই কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো. সিরাজুল হক। এ ছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা সমবায় অফিসার আ. রব হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছোহরাব হোসেন ও জেলা তথ্য অফিসের মো.গোলাম মোস্তফা প্রমুখ।
 
আলোচনা সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন বিষয়ক ভাবনায় বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের পাশা-পাশি নারীর সম্পৃক্ততা আরো বাড়ানোর বিষয় সকলকে আহ্বান জানান। উল্লেখ্য, গত সোমবার অনুরূপ ভাবে ভাণ্ডারিয়ার সাংবাদিকরে সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/জামান