মস্কো ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব চলবে ১৮ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত। এবারের উত্সবে জুরিপ্রধান হয়েছেন কোরিয়ান মাস্টার ফিল্মমেকার কিম কি দুক। অন্যান্য জুরি সদস্য এবং নির্বাচিত অন্যান্য চলচ্চিত্রগুলোর নাম আজ মস্কোতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ ঘোষণা করছে। ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রে অভিনয় জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি এবং আরো অনেকে।
