আজাদুল ইসলাম
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
আমাদের সংস্কৃতি আমাদের পরিচিতি—এ শ্লোগানকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে পালিত হলো আদিবাসীদের ঐতিহ্যবাহী ফাগুয়া উত্সব। বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা কারিতাসের আইসিডিপি প্রকল্পের সহায়তায় বিলশিকারী আদিবাসী গ্রাম পরিষদের উদ্যোগে গত ২২ মার্চ এ উত্সব পালিত হয়। উত্সব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। বিলশিকারী সামাজিক সংগঠনের সভানেত্রী কল্পনা নোনাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া খাতুন পলি, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, বিরোক এক্কা প্রমুখ। আলোচনা সভা শেষে আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করে।
