ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া রি-রোলিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, মাইক্রোবাসের যাত্রী মো. সোলায়মান (৫০), পথচারী মনিকা রানী দাশ (৪৫) ও মোহাম্মদ নাসের (৬০)।
কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক এসআই মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি মাইক্রোবাস চট্টগ্রাম শহর থেকে মীরসরাই যাওয়ার পথে মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ নয়জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাসস।
ইত্তেফাক/এমআর/ইউবি
