ঢাবির তিন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট : ২০ মে ২০১৭, ২১:৪৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ‘কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েন ইন ঢাকা (কেএসডব্লিউএডি)।’ 
 
শনিবার রাজধানীর পাবলিক লাইব্রেবির শওকত ওসমান মিলানায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েন ইন ঢাকা এই অনুষ্ঠানের আয়োজন করে। 
 
সংবর্ধনা প্রাপ্তরা হলেন-হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, ঢাবির ইতিহাসে সর্বোচ্চ চারটি গোল্ড মেডেলপ্রাপ্ত শিক্ষার্থী আবু সুফিয়ান, ঢাবি ইংরেজি বিভাগে সদ্য যোগদান করা প্রভাষক জয়নুল আবেদিন।
 
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তরুণ সাংবাদিক নাজমূল হুদা সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়াসার চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের সভাপতি  অধ্যাপক আইনুল ইসলাম, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা রহমান, দ্যা ফার্মাস ব্যাংকের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক রাকসু নেতা অ্যাডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ। 
 
 
ইত্তেফাক/ইউবি