এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কাঁচের পুতুল’। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ ও হাবিব শাকিল। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, ফখরুল বাশার মাসুম, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, শিরিন আলম, সমাপ্তি ওয়াদুদ, নাবিলা ইসলাম, সুষমা সরকার, টুটুল চৌধুরী, কবির টুটুল, অধরা প্রিয়া, তাসনুভা এলভিন, আজম খান প্রমুখ। গল্পে দেখা যাবে, সামীর কোটিপতির সন্তান। লতা ময়মনসিংহ জেলা শহরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবার জন্মদিন পালন করার দিনেই লতার বাবা স্ট্রোক করেন। লতা তার অসুস্থ বাবাকে মামার সহযোগিতায় ঢাকার এক হাসপাতালে ভর্তি করায়।
