মতিঝিলের ফকিরাপুলের হোটেল আল শাহিন থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পাশ থেকে কান্নারত এক মাস বয়সী এক শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার গভীর রাতে দুইজন নারী-পুরুষ স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে ওঠে। এ সময় তাদের সঙ্গে শিশুটিও ছিল। পরে রবিবার রাতে এক ওয়ার্ডবয় দেখেন ওই রুমের দরজা বাইরে থেকে ছিটকিনি আটকানো। ওয়ার্ডবয় রুমে প্রবেশ করে দেখেন নারীর মৃতদেহ পড়ে আছে বিছানায়। পাশে শিশুটি কান্নারত। পুলিশ এসে ওই নারীর লাশ উদ্ধার করেছে। কিন্তু সেই পুরুষের খোঁজ পাওয়া যায়নি।
ইত্তেফাক/এএম।
