নারীকণ্ঠ করে ফেসবুকে প্রতারণা, আটক তিন যুবক

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৯:৫৯

মোবাইলের মাধ্যমে নিজের কণ্ঠ পরিবর্তন করে নারী কণ্ঠ বানিয়ে টাকা হাতিয়ে নেওয়া তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া বাজারের একটি দোকান থেকে মোবাইল ফোনসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার মহারাজপুর গ্রামের আশরাফ আলীর ছেলে সোহেল (১৮), আলতাফ হোসেনের ছেলে মাসুম (১৭) ও সাইদুল ইসলামের ছেলে মনি (১৭)।

আরো পড়ুন: ২৪ ঘণ্টা পর খুললো ভারতীয় জি নেটওয়ার্কের চ্যানেল

পুলিশ ও স্থানীয়রা জানান, বিলমাড়ীয়া ও তার আশেপাশের গ্রামের একটি চক্র মোবাইল ফোনে নিজেদের কণ্ঠকে নারী কণ্ঠে পরিণত করে প্রেমের অভিনয় করে আসছিল। এর মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত তারা। প্রতারকরা ফেসবুকে সুন্দরী মেয়েদের ছবি ব্যবহার করতো। এর আগেও ওই চক্রের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলা দায়েরের পর বুধবার আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ