লোডশেডিং নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বিকালে

আপডেট : ২৫ মে ২০১৭, ১২:২৬
 
জ্যৈষ্ঠের দাবদাহে জনজীবন যখন হাঁসফাঁস অবস্থা, তখন বিদ্যুতের লোডশেডিং তা আরো অসহনীয় করে তুলেছে।এই পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় আজ বিকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর বিদ্যুৎ ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
 
এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
 
বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে