গোপালগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪

আপডেট : ২৫ মে ২০১৭, ১৭:২৪
 
গোপালগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। 
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরতলির তেতালিয়াকান্দিতে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- জেলার সদর থানার এএসআই দেলোয়ার হোসেন, অটোরিকশা চালক আজাদ (২৬) ও অটোরিকশার অজ্ঞাত পরিচয় দুই যাত্রী; যাদের একজন নারী।
 
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে