দ্বিতীয় বিভাগ ফুটবলে দুইটি ম্যাচই ড্র

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:২৪

স্পোর্টস রিপোর্টার

দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে গতকাল অনুষ্ঠিত দুইটি ম্যাচই ড্র হয়েছে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে পূর্বাচল পরিষদের বিপক্ষে মোহাম্মদ রিপনের গোলে এগিয়ে যায় দিলকুশা। ম্যাচের অন্তিম সময়ে ফরোয়ার্ড মোহাম্মদ সাব্বিরের গোলে ১-১ করে পূর্বাচল। তবে এর পরের মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাব্বির। অপর খেলায় আজমপুর ফুটবল ক্লাব উত্তরা ও শান্তিনগর গোলশূন্য ড্র করে।

আজ কমলাপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে লিটল ফ্রেন্ডস ক্লাব ও বিজি প্রেস এবং সিটি ক্লাব ও ইস্ট এন্ড ক্লাব।