গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

আপডেট : ২৫ মে ২০১৭, ১৭:৩১
 
গোপালগঞ্জে মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের চেচানিয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার পুণ্যবতী গ্রামের শাহাদাত হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম (৪০) এবং তার দুই মেয়ে কুলসুম (২৫) ও  সুমাইয়া (১৭), গোপালগঞ্জ সদর থানার এএসআই দেলোয়ার হোসেন (৩২), ইজি বাইকের চালক শহরের পূর্ব মিয়াপাড়ার আলতাব শেখের ছেলে আজাদ শেখ (২৬) ও গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা গ্রামের আবুল আবুল কাশেম মোল্লার  ছেলে মুজাহিদ মোল্লা (৩৫)। আহত লিপন সরদারকে (২৫) গোপালগঞ্জ আড়াইশ' বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মাইক্রোবাসের সামনের একটি চাকা বিস্ফোরিত হয়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই ইজিবাইকের সঙ্গে ওই মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোপালগঞ্জ সদর থানার এএসআই দেলোয়ার হোসেন (৩২) ও ইজি বাইকের ড্রাইভার আজাদ শেখ (২৬) সহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।
 
আহত চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর সেখানে তিনজনের মৃত্যু হয়। ময়না তদন্তের পর লাশ পবিরাবের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান খান ঘটনা স্থল পরিদর্শন করেছেন। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টি উদ্ধার করেছে।
 
ইত্তেফাক/জামান