দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি.) ওয়ার্কার্স ইউনিয়নের (২০১৭-১৯) নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার কাওরান বাজারে ইত্তেফাক অফিসের মজিদা বেগম মিলনায়তনে সম্পন্ন হয়েছে। কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক তাজাম্মেল হোসেনসহ ৯ সদস্যের নতুন কমিটির কর্মকর্তা ও নির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা সাব-কমিটির চেয়ারম্যান যুগ্ম বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ।
দৈনিক ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির সভাপতি ও সিটি এডিটর আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবস্থপনা সম্পাদক আশিস সৈকত, যুগ্ম বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ, বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোতাহের হোসেন মাসুম, সম্পাদকীয় বিভাগের ফাইজুল ইসলাম, ডিইউজে ইত্তেফাক ইউনিটের ডেপুটি ইউনিট চিফ মো. আল-মামুন, মফস্বল সম্পাদক আশরাফুল ইসলাম, ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু জাফর, সম্পাদনা বিভাগের ইনচার্জ মো. আব্দুল বাছিত, প্রধান হিসাবরক্ষক শওকত হোসেন, উপ-প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সোহেল রানা, বিজ্ঞাপন ম্যানেজার আমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন অলিউল হক রুমি।
ইত্তেফাক/নূহু
