সাভারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ২৬ মে ২০১৭, ১১:২৬
ঢাকার সাভারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোক্তার হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে।
 
সাভার থানার ওসি কামরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে মাদক, হত্যাসহ ১০ থেকে ১২টি মামলা আছে। তাকে নিয়ে বিরুলিয়া এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে মোক্তার হোসেন নিহত হন।
 
মোক্তারের ছেলে সাগর জানান, বুধবার রাতে সাদাপোশাকে সাত-আটজন লোক তাদের বাসায় যান। ঘরে ঢুকেই তারা পুলিশ পরিচয়ে তার বাবাকে মারধর করে। এরপর খালা শাহানাজ আক্তার ও মামা সানোয়ার হোসেনসহ বাবাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান তারা।
 

ইত্তেফাক/এএম।