ডিসেম্বরের মধ্যে ঈশ্বরদী ও আটঘরিয়ার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে : ভূমিমন্ত্রী

আপডেট : ২৭ মে ২০১৭, ১২:২৬
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ঈশ্বরদী ও আটঘরিয়ার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে।
 
শুক্রবার রাতে ঈশ্বরদী জয়নগরে খায়রুল ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে মেসার্স খায়রুল ফিলিং স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  মন্ত্রী এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ঈশ্বরদী ও আটঘরিয়ায় স্থাপিত শিল্প কলকারখানা, ইপিজেড, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রতিটি স্থানে বিদ্যুতের চাহিদা ব্যাপক। ঈশ্বরদীতে আণবিক শক্তি কমিশন, পাবনা থেকে ঢালারচর পর্যন্ত ট্রেন লাইন সংযোগ স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। পাবনা তথা উত্তর বঙ্গে শিল্প স্থাপন ও ব্যবসা বাণিজ্য প্রসারে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে।
 
খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রি এর ব্যবস্থাপনা পরিচালক মো. খায়রুল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস, শফিক গ্রুপের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম খান, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাসস।
 
ইত্তেফাক/এমআর