পিরোজপুরে চা দোকানে নসিমন, দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেট : ২৭ মে ২০১৭, ১৩:০৩
 
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চা দোকানে বসে থেকে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন এক বৃদ্ধ। শনিবার সকাল ১০টায় পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের সাফা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, ওই দোকানে চা পান করছিলেন ইছাহাক ও শামসুল। সকাল ১০টার দিকে একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় গুরুতর আহত‍ হন ইছাহাক ও শামসুল হক। স্থানীয়রা তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিত্সক ইছাহাককে মৃত ঘোষণা করেন।
 

ইত্তেফাক/এএম।