স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:৪১

পিরোজপুর অফিস

পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামে ১৪ বছরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই পুলিশ খানাকুনিয়ারি গ্রাম থেকে মামলার আসামি মারুফ মোল্লাকে গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীর দাদি জানান, রাতে তার নাতনি ঘরে বই পড়ছিল। তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মেয়ের বাবা ও মা বাড়িতে ছিল না। এ সুযোগে খানাকুনিয়ারি গ্রামের আউয়াল মোল্লার ছেলে আইভান মোল্লা তার নাতনিকে মুখ চেপে ঘরের বাইরে নিয়ে পার্শ্ববর্তী বাগানে বেঁধে ধর্ষণ করে। পরে খোঁজাখুঁজি করে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় বাগান থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা আইভান মোল্লার বিরুদ্ধে ধর্ষণ ও মারুফ মোল্লার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন। পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক মৌসুমী সুলতানা স্কুলছাত্রীটিকে প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন। পিরোজপুর সদর থানার ওসি জিয়াউল হক বলেন, রাতে মামলা নেওয়ার পর এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি আইভান মোল্লাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে।