গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মঙ্গলবার ট্রাকের ধাক্কায় তীর্থযাত্রী মোটরসাইকেল আরোহী নির্মল ঘটক নিহত হয়েছেন। এ সময় অপর দুই আরোহী হরবিলাস জয়ধর ও অজিত্ মধু আহত হন।
গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মল ঘটক বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের ভবসিন্ধু ঘটকের ছেলে। তিন আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার।
গোপালগঞ্জ সদর থানার এস আই আয়ুব আলী জানান, আগৈলঝাড়া থেকে হরবিলাস ও অজিেক নিয়ে মোটরসাইকেল চালিয়ে নির্মল কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি তীর্থের স্নানোত্সবে যোগ দিতে রওনা হন। কাঠি নামক স্থানে পৌঁছালে ট্রাকের ধাক্কায় তারা আহত হয়। স্থানীয়রা তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সাধীন অবস্থায় নির্মল মারা যায়। হরবিলাস ও অজিত্ প্রাথমিক চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছেন।
