দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা
দুর্গাপুরের বিরিশিরি-শ্যামগঞ্জ মহাসড়কের শান্তিপুর নামক স্থানে বুধবার ব্যাটারিচালিত অটোরিকশা ও বালুভর্তি লড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়। আহত হয় আরো দুইজন।
নিহতরা হলেন- অটোরিকশার চালক উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের লালচাঁন খাঁ এবং যাত্রী পূর্বধলা উপজেলার লাটুরিয়া গ্রামের আজিজুল হক।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
