রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে বজ্রপাতে লিটন মোল্যা (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত লিটন মোল্যা বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে ইলিশকোল গ্রামে আলাউদ্দিন মোল্যার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, লিটন মোল্যা বাড়ী সংলগ্ন কৃষি জমিতে কাজ করছিল। বিকেল পাঁচটার সময় বজ্রপাতে আহত অবস্থায় মাঠে পড়ে থাকে। এরপর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ইত্তেফাক/জামান
