সেরা প্রথম শ্রেণির স্বীকৃতি পেল এমিরেটস

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:৪৫

এয়ারলাইনের ক্ষেত্রে ২০১৯ ট্রিপ এডভাইজর ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ডসে এমিরেটসের প্রথম শ্রেণি শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে শ্রেষ্ঠ আঞ্চলিক বিজনেস শ্রেণি, মধ্যপ্রাচ্যের সেরা প্রথম শ্রেণি এবং ভ্রমণকারীদের পছন্দের তালিকায় মধ্যপ্রাচ্যের অন্যতম এয়ারলাইনের স্বীকৃতিও পেয়েছে এমিরেটস। গত ১২ মাস ধরে ট্রিপ এডভাইজর ভ্রমণকারীদের এয়ারলাইন রেটিং, রিভিউর সংখ্যা ও গুণগতমান বিবেচনা করে বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইনগুলোকে পুরস্কৃত করেছে ট্রিপ এডভাইজর সংস্থাটি। এমিরেটস এয়ারলাইনের প্রেসিডেন্ট টিম ক্লার্ক এ প্রসঙ্গে বলেন, এমিরেটসের প্রথম শ্রেণি পণ্যটি একটি এন্ড টু এন্ড অভিজ্ঞতা। - প্রেস বিজ্ঞপ্তি