নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজী পুলিশ ফাড়ীতে দুই পুলিশ সদস্যের সংঘর্ষে আবু হেলাল (৫৭)নামে এক পুলিশ সদস্য মারা গেছে। নিহতের সিপাহী নাম্বার ২৪৪। এ ঘটনায় পুলিশ সদস্য নাইমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই ঘটনা ঘটে। আবু হেলালের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, দুজনের মধ্যে ইফতারের বাজার করা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাইমুল হেলালকে চেয়ার দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান হেলাল।
সংবাদ পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ সদস্য নাইমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
