রংপুরের মিঠাপুকুরে সোমবার সন্ধ্যায় ট্রাক চাপায় খোরশেদ আলম (২৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন আরডিআরএস বাংলাদেশ মিঠাপুকুর উপজেলা শাখায় কর্মরত ছিলেন।
মিঠাপুকুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া থেকে মালবাহী একটি ট্রাক রংপুরে যাচ্ছিল। এ সময় এনজিও কর্মী খোরশেদ আলম সাইকেল চালিয়ে আসছিলেন। পথিমধ্যে মিঠাপুকুরের হেনা মেমোরিয়াল মহিলা মহাবিদ্যালয়ের সামনে ট্রাকটি তাকে ধাক্কা দেয়।
খোরশেদ আলম ঘটনাস্থলেই নিহত হন। পরে এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে।
ইত্তেফাক/নূহু
