বাঁশখালী উপকূল পরিদর্শন করলেন পর্যটন প্রতিনিধি দল

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:৫১

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রতিনিধি দল বঙ্গোপসাগরের উপকূলবেষ্টিত দীর্ঘ ২৫ কিলোমিটার সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলে ছিলেন পর্যটন করপোরেশনের জেনারেল ম্যানেজার মো. জাকির হোছাইন সিকদার, ফ্রন্ট অফিস ম্যানেজার মো. আবু ইউছুফ পাটোয়ারি, ডিউটি ফ্রি অপারেশনস ডেপুটি ম্যানেজার নাজিম উদ্দিন হায়দার।

প্রতিনিধি দলের সঙ্গে বাঁশখালীর বিভিন্ন পর্যটন শিল্পের চিত্র তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম। পরে বিকাল ৩টার দিকে প্রতিনিধি দল বাঁশখালী ইকোপার্ক পরিদর্শন শেষে বৈলগাঁও চা বাগানের উদ্দেশে যাত্রা করে প্রতিনিধি দলের সদস্যরা।