দামুড়হুদায় বোমার বিস্ফোরণ ও গাছ ফেলে ডাকাতি

আপডেট : ৩০ মে ২০১৭, ১৪:০৪
সোমবার রাতে দামুড়হুদার পুড়াপাড়া সড়কে গাছ ফেলে ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গরু ব্যবসায়ীদের ও ট্রাক ড্রাইভারদেরকে মারপিট করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। পুলিশ ২ জনকে আটক করেছে। 
 
পুলিশ ও গরু ব্যাবসায়ীরা জানান, ওইদিন রাত পৌনে ৯টার দিকে উপজেলার ডুগডুগি পশুর হাট থেকে গরু ব্যাবসায়ী সুজন, হাসেম, বুলবুল ও হাসিবুলসহ ৫/৬ জন ব্যবসায়ী গরুু নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় দামুড়হুদার পুড়াপাড়া নামক স্থানে পৌঁছলে ৭/৮ জনের ডাকাত দল রাস্তায় গাছ ফেলে তাদেরকে বেধড়ক মারপিট করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে স্থানীয় ফাঁড়ির টহল পুলিশ অফিসার মো. নুহুবল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। ৩/৪ জন গরু ব্যাসায়ী পুলিশের কাছে জানান, তাদেরকে মারপিট করে টাকা, মোবাইল তো নিয়েছে তার আগে থেকে রাস্তায় গাছ ফেলে এক ট্রাক ড্রাইভারের কাছ থেকেও ডাকাতরা নগদ টাকা নিয়ে গেছে।
 
দামুড়হুদা মডেল থানার ওসি মো. আবু জিহাদ জানান, ইলিয়াস ও শফিকুল নামে ২ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। রাতেই সিনিয়র সহকারী পুলিঁশ সুপার মো. কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/এমআই