ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল, যুক্তরাষ্ট্রকে চমক দেখাবো: কিম জং উন

আপডেট : ৩০ মে ২০১৭, ১৪:১৬
উত্তর কোরিয়া মঙ্গলবার তাদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে। নতুন এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে দেশটির নেতা কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র বরাতে এখবর জানা গেছে।
 
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সরাসরি এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন। জানা গেছে, সোমবার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি ‘হসং’ রকেট শ্রেণির। স্কাড মিসাইলকে বোঝাতে উত্তর কোরিয়া এই নামই ব্যবহার করে। দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়া একটি আধুনিক ও সংশোধিত স্কাড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
 
কিম বলেন, যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় তারা এমন আরও অস্ত্র তৈরি করবে। এদিকে, সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়া।
IMG0
তারপরও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি ও জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিন সপ্তাহের কম সময়ের মধ্যে দেশটি তৃতীয় এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ক্ষেপণাস্ত্রটি পূর্ব আকাশের দিকে উড়ে গিয়ে পরিকল্পিত লক্ষ্যের সাত মিটারের মধ্যে আঘাত হানে।
 
এদিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর নিন্দা জানান এবং বলেন, এটি উত্তর কোরিয়ার একমাত্র মিত্র প্রতিবেশী দেশ চীনের প্রতি ‘অসম্মান’ জানানোর শামিল। এএফপি।
 
ইত্তেফাক/সেতু