টঙ্গীতে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২

আপডেট : ০১ জুন ২০১৭, ১২:২১
 
গাজীপুরের টঙ্গীতে তমাল (১৪) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত তমাল শেরপুর সদরের তিরশা গ্রামের সোহরাব আলীর ছেলে। পরিবারের সঙ্গে তমাল স্থানীয় বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকত। 
 
আটককৃতরা হলেন- মালিক মো. আহসান উল্লাহ (৩২) ও তমালের বন্ধু নাজমুল মিয়া (১৪)।
 
টঙ্গী থানা এসআই মো. ছিদ্দিকুর রহমান জানান,  তমালের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে