গুয়াতেমালায় ২২ শিশুকে উদ্ধার করলো পুলিশ

আপডেট : ০১ জুন ২০১৭, ১৩:১৭
গুয়াতেমালায় ২২ আদিবাসী শিশুকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, একটি চক্র এই শিশুদের দিয়ে জোরপূর্বক বিভিন্ন দোকানে কাজ করাতো। 
 
পুলিশের মুখপাত্র জর্জ আগুইলার সাংবাদিকদের বলেন, গুয়াতেমালা সিটিতে একাধিক অভিযানে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এরা চক্রটির সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
 
তিনি আরো বলেন, ভালো চাকরি ও বাসস্থানের প্রতিশ্রুতি দিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে এইসব শিশুকে শহরে নিয়ে আসা হচ্ছে। কিন্তু তাদেরকে অস্বাস্থ্যকর পরিবেশে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাদের সামান্য খাবার ও অত্যন্ত কম মজুরি দেয়া হচ্ছে। 
IMG0
জানা গেছে, গুয়াতেমালার আদিবাসী সম্প্রদায় খুবই দরিদ্র। এছাড়া দেশটির মোট জনসংখ্যার ৪২ শতাংশই আদিবাসী। এএফপি।
 
ইত্তেফাক/সেতু