মির্জাপুরে মাদকব্যবসায়ী আটক

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০০:০৫

মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বংশাই রোডের বাইপাস এলাকা থেকে হাবিব মিয়া (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। হাবিবের বাবার নাম হাজী আব্দুল লতিফ মিয়া। হাবিবের বাড়ি লতিফপুর হলেও পরিবার নিয়ে থাকেন উপজেলা সদরের গাড়াইল গ্রামে।

মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. মুশফিকুর রহমান গোপন সংবাদ পেয়ে ১০০ পিস ইয়াবাসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বাইপাস এলাকা থেকে তাকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/আরকেজি