সাভারে পাকিজা টেক্সটাইলে আগুন

আপডেট : ০১ জুন ২০১৭, ২৩:১৪

সাভারের পাকিজা টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, টেক্সটাইলটিতে আগুন কিভাবে লেগেছে সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। আগুন নেভার পর অনুসন্ধানের মাধ্যমে জানা যাবে।

এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তারা।

ইত্তেফাক/নূহু