ধুনটে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ০৪ জুন ২০১৭, ১২:২০
 
বগুড়ার ধুনট উপজেলায় যৌতুক নিরোধ আইনে মামলায় এক বছরের সাজার আদেশ প্রাপ্ত পলাতক আসামি রুবেল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রুবেল মিয়া উপজেলার গোসাইবাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে। রবিবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
থানা সূত্রে জানা যায়, গত ২০০৭ সালে রুবেল মিয়ার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে বগুড়া আদালতে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ২০১৫ সালের ১৭ সেপ্টম্বর আদালত রুবেল মিয়ার বিরুদ্ধে এক বছরের সাজার আদেশ দেয়। আদালত থেকে রায় ঘোষণার পর রুবেল মিয়া পলাতক ছিলেন। শনিবার রাতে বাড়ি ফিরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে