মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২৩:১১

সালাহউদ্দিন আহম্মেদ

আজ ৪ এপ্রিল সালাহউদ্দিন আহম্মেদের ২৩তম মৃত্যুবার্ষিকী। তিনি সোনারগাঁও হোটেলের স্বত্বাধিকারী হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি হোটেল পূর্বাণীরও প্রকল্প পরিচালক ছিলেন। তার মৃতুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং কাঙালি ভোজের আয়োজন করেন।

অণিমা সেনগুপ্তা

মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ সুধীর কান্তি সেনগুপ্তের সহধর্মিণী ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের অন্যতম সহযোদ্ধা বিপ্লবী অণিমা সেনগুপ্তার ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে ও পোস্তগোলা জাতীয় মহাশ্মশানে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।