৫ জুন কুষ্টিয়া সেক্টরের অধীন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ আটক করেছে।
কুষ্টিয়া সীমান্তের ঠোটারপাড়া বিওপির হাবিলদার নুরে আলম এর নেতৃত্বে অভিযানকালে পাকুরিয়া মাঠ নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় বেঙ্গল টাইগার মদ আটক হয়।
আটককৃত মাদকদ্রব্যসমূহ ধংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
এ ব্যপারে ৪৭ বিজিবির সদর দপ্তরে যোগাযোগ করা হলে তারা সত্যতা নিশ্চিত করেন।
নূহু/ইত্তেফাক
