নেত্রকোনার আটপাড়া ও মদন উপজেলায় শনিবার তিন মিনিটের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবার এখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে।
প্রলঙ্করী ওই ঘূর্ণিঝড়ে ১০টি গ্রাম একেবারে লণ্ডভণ্ড হয়ে যায়। বাদ যায়নি স্কুল-কলেজ ও মসজিদ। ৬ শতাধিক ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে প্রায় ২০০ পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। ৮/১০টি গ্রাম শনিবার থেকে বিদ্যুিবহীন রয়েছে। এ দিকে রবিবার আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক শামসুল কবির খান ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া তিনি ক্ষতিগ্রস্ত দুটি মসজিদ তাত্ক্ষণিক মেরামতের জন্য ৫০ হাজার টাকা দিয়েছেন।
আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক শামসুল কবির খান বলেন, তিনি দলীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্তদের তালিকা করার কথা বলেছেন এবং সেই অনুযায়ী দলীয়ভাবে সহায়তা দেয়া হবে বলেও জানান। তিনি ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে দ্রুত বিদ্যুত্ সরবরাহের জন্য পল্লীবিদ্যুত্ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন বলে জানান।
অপরদিকে জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।
নূহু/ইত্তেফাক
