কালিহাতীতে বিদ্যুতের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৬ জুন ২০১৭, ০৩:৩৫

টাঙ্গাইলের কালিহাতীতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলেঙ্গা পৌরবাসী। সোমবার সকাল ১১টায় উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে আধঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাসমত আলী, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেব সিকদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী নূর-এ-আলম সিদ্দিকী, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান তালুকদার শুভ প্রমুখ।

 

এ সময় সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, কালিহাতী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, জেলা যুবলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন মুসা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছেত তালুকদার, এলেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেনসহ এলাকার শতাধিক ভুক্তভোগী ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তরা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ না হলে ৭২ ঘণ্টা পরে এলেঙ্গা বাসস্ট্যান্ডে পুনরায় মহাসড়ক অবরোধ করা হবে।

নূহু/ইত্তেফাক