সোনারগাঁওয়ে মেঘনায় ট্রলার ডুবিতে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০০:৪৯

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে কেন্দ্র থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বন্দর উপজেলার দিঘিরপাড় এলাকায় শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, গতকাল সকালে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত সেলিম মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের ইয়ার আলী শেখের ছেলে। সেলিম মিয়ার লাশ উদ্ধারের পর  উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।