পাশ্চাত্য পোশাকে ফিউশন

আপডেট : ০৬ জুন ২০১৭, ১১:১৯
 
দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো ঈদ কেন্দ্রিক। ডিজাইনারদের ঈদের সময়টায় নিত্য নতুন  ডিজাইন আসে মূলত উত্সবের রঙ, ক্রেতা চাহিদা ও ফ্যাশন ট্রেন্ড থেকে। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার বদৌলতে ইন্ডিয়া ও পাকিস্তানি ফ্যাশনও এখন প্রকট এ দেশীয় ডিজাইনে। ফেব্রিক বৈচিত্র্য থেকে প্যাটার্ন বা ডিজাইন এখন সবকিছুতে কনটেম্পরারি টুইস্ট দিতে যেন উত্সাহী ফ্যাশন ট্রেন্ডের প্রতিনিধিরা। নিরীক্ষা এখন বুনন, নকশা, প্রিন্ট, ম্যাটেরিয়াল আর এমবেলিশমেন্ট নিয়েও।
 
শহুরে তরুণীরা এখন আরও বেশি সচেতন ফ্যাশন ট্রেন্ড, কালার ফোর কাস্টিং বা প্যাটার্ন বা ফেব্রিক বৈচিত্র্য বিষয়গুলো জানতে। ক্রেতা চাহিদার প্রভাব তাই দেশীয় রেডি টু ওয়ার ফ্যাশন ব্র্যান্ডগুলোতেও। এসব ব্র্যান্ডের দেশীয় ডিজাইনে স্বভাবতই পাশ্চাত্য কাট অনুসরণ এখন বেশ লক্ষণীয়। তবে ঈদের সময়টায় ক্যাজুয়াল পোশাক-আশাক নির্ভর করবে আপনার রুচি, শারীরিক গঠন ও বয়সের উচ্ছ্বলতার ওপর।
 
রুমাইলা সিদ্দিকী (পরিচালক ও ডিজাইনার, ক্যাটস আই) ‘তরুণীদের ফিউশনধর্মী কাপড় বেশি পছন্দ। কমবয়সী মেয়েরা সিঙ্গেল কামিজ, পালাজ্জো, ন্যারো শেপ সিগারেট প্যান্ট, লেগিংস বা স্কার্ট পরছে লেয়ারিং করে। সালোয়ার-কামিজ না পরে অনেকে ধুতি-সালোয়ার, ট্রাউজারের সঙ্গে বেছে নিচ্ছে বিভিন্ন ধরনের টপ। পাশাপাশি এবার ছেলেদের ফ্যাশন ট্রেন্ডে রঙ বাহারি শার্ট ও প্যান্ট বাজারে এসেছে। চেক শার্টের বৈচিত্র্য পাওয়া যাবে এবার। গ্যাবার্ডিন প্যান্টের সঙ্গে ক্যাজুয়াল শার্ট ঈদ উত্সবে ছেলেদের আরও স্মার্ট লুক দেবে। কলার এবং স্লিভে ডিজাইন বৈচিত্র্য নিয়ে স্লিমফিট কাট এবারও এগিয়ে থাকবে তরুণদের কাছে। পাশাপাশি এনজাইম ওয়াশ বা কুল ডাই বা এসিড ওয়াশের পলোগুলোও ঈদ ফ্যাশনে ইন থাকবে। সঙ্গে লোফার বা ক্যাজুয়াল চামড়ার জুতো, বেল্ট পাল্টে দিতে পারে আউটলুক।
 
আরামদায়ক কাপড় আর ঢিলেঢালা কাট
ঈদ যেহেতু গরমের সময় তাই পোশাক হিসেবে এবার আরামদায়ক কাপড় আর ঢিলেঢালা কাটই বেশি ফোকাস ইন। এ সময় ফ্যাশন করতে পছন্দ করে এমন টিনএজরা ফিটিং টিউনিক টপস, কাফতান, স্টাইলিশ কুর্তা বেছে নিতে পারে অনায়াসেই। অন্যদিকে এসব পোশাকই আবার অনায়াসে মানিয়ে যাবে ৩০-এর কোটায় আছেন এমন নারীকে। তবে এ ক্ষেত্রে কাট ও নকশায় কিছুটা পরিবর্তন আসবে। ছোট কাফতান না পরে একটু লম্বা কাফতান বেছে নিলেই ভালো লাগবে। টপসের রঙ গাঢ় না হলেই মানিয়ে যাবে বয়স ও ব্যক্তিত্বের সঙ্গে। আর ওভার সাইজ ফ্যাশন এখন তুঙ্গে, তাই অনায়াসেই ব্যবহার করতে পারেন একটু বেশি লেন্থের স্টেকাটার টপসও। এক লেয়ারের ফ্যাশন করতে গেলে অবশ্যই বটমটাও হতে হবে মানানসই। গরমে পরার জন্য সবচেয়ে মানানসই হবে নিট, সুতি ও লিলেন কাপড়ের তৈরি পোশাক। কেউ লেয়ারিং ফ্যাশন পছন্দ করলে ব্যবহার করতে পারেন টপস বা ইনারের ওপর হালকা একটি সামার জ্যাকেট।  স্লিভলেস ছাড়াও এ সময়ে ম্যাগি হাতা এবং থ্রি-কোয়ার্টার হাতার পোশাকে লাগবে ফুরফুরে। তবে প্যাটার্ন ব্লোড এবং শরীরের সাথে মানানসই ফিটিংস হলে অবশ্যই তা স্মুদি এবং ফ্যাশনেবল হবে। গরমে গর্জিয়াস উপস্থাপনার জন্য সাধারণ কুর্তি বা টপসে ফ্রিল ব্যবহার বেশ চলবে। এদিকে টপসের দৈর্ঘ্য আগের তুলনায় বেড়েছে। দেশীয় উপাদানের সঙ্গে ওয়েস্টার্ন কাট যুক্ত হয়েছে। আগে শর্ট টপসের প্রচলন বেশি থাকলেও এখন হাঁটু সমান বা তার থেকে লম্বা টপসের প্রচলন বেশি দেখা যায়। আবার ঢিলেঢালা টপসের পাশাপাশি একটু চাপা ধরনের টপসের চাহিদাও রয়েছে। এ বছরও থাকবে নেটের ট্রেন্ড।  নেটের পোশাকের ক্ষেত্রে কালো রঙই বেশি জনপ্রিয়। এক্ষেত্রে পার্পেল, সাদা কিংবা ধূসর রঙ বেছে নিতে পারেন।
 
কালার ট্রেন্ড
পোশাকের ক্ষেত্রে প্রতিটি রঙয়েরই রয়েছে একটি স্বতন্ত্র শক্তি ও অর্থ। হালকা অথবা উজ্জ্বল রঙ যেটিই হোক না কেন, সবই ব্যবহূত হবে পোশাকে, অনুষঙ্গে। রঙ, ফেব্রিক্স ও সেলাই নৈপুণ্যের ছড়াছড়ি থাকবে বছরজুড়েই। লাইম ব্লোসম, ক্লোটেড ক্রিম, হেম্প, টরটইসশেল, শ্যাডো, লুপিন, ফলিঅ্যাজ, অ্যাপল, সেজ, ফরমিকা স্মুদি, ওয়েস্টারিয়া, এশিয়ান ব্রোঞ্জ, সাংহাই মিস্ট, আর্থ আনিমন, অক্রিজেন, বেবিডল,  বেবিচিক, গ্রেপ, লাপিস, ক্যানারি, ম্যাকারন, কুইন্স পেটাল এসব কালার কোড থাকবে গরমের ফ্যাশনে। তবে এসব কালার ট্রেন্ডের রয়েছে বিভিন্ন মুড ও ভিন্ন ভিন্ন গ্রুপ। যেমন টেন্ডার, আর্থি ও ফ্লোরাল। স্ট্রাইপ, পেইজলি, পোলকাসহ বিভিন্ন ফ্লোরাল প্রিন্ট মোটিভও এবার তুঙ্গে। ফ্যাশন অ্যানালিস্টদের মতে, চড়া রঙগুলোই এখন ট্রেন্ডি। কোনো কোনো ড্রেসে আবার ফুলেল প্রিন্টের হালকা রঙের কাপড় ব্যবহার করে প্রাচীন ধাঁচের লুক আনা হয়েছে। আবার কেউ কেউ মিক্স-ম্যাচ কালার কন্ট্রাস্ট করেও নিজেই বেছে নিচ্ছেন নিজের গ্রীষ্মের ট্রেন্ড। ঈদ যেহেতু গরমের সময় তাই এবারের ফ্যাশনও হবে এমনই। এ ধরনের ঈদের পোশাক তৈরি করেছে অঞ্জন’স, ক্যাটস আই, আইকনিক ফ্যাশন গ্যারেজ, ইয়োলো, সেইলর ও এক্সট্যাসি। কুর্তিগুলো পাওয়া যাবে ১৮০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে।
 
মডেল : আসিফ আজিম ও রিবা
পোশাক : ক্যাটস আই
ছবি : সাঈদ সিদ্দিকী রুমি