জয়পুরহাটের পাঁচবিবিতে মেসি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তৌফিক রাব্বানী (৩২) নামে এক স্কুল শিক্ষক ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়ার মো. আব্দুর রহিম উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল ৯ টার দিকে তৌফিক রাব্বানী তার স্ত্রীকে জয়পুরহাট প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) রেখে বাড়ি ফিরছিলেন।
পাঁচবিবি-হিলি সড়কে ভীমপুর নামক স্থানে মেসির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চূর্ণ-বিচূর্ণ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক ড্রাইভার মেসিসহ পালিয়ে যান বলে এলাকাবাসী জানান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ইত্তেফাক/কেকে
