পায়রা বন্দরের নিয়ন্ত্রণ চীনের হাতে চলে যেতে পারে

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০০:৫২

বাংলাদেশের পায়রা সমুদ্রবন্দরের নিয়ন্ত্রণ চীনের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ‘রাজনৈতিক স্বার্থ হাসিলের দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে বন্দরটি হস্তগত করার ফন্দি আঁটছে চীন। চীনের রাষ্ট্রায়ত্ত দুই প্রতিষ্ঠান চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ইতোমধ্যে পায়রা বন্দরের মূল অবকাঠামো স্থাপনা নির্মাণে ছয়শ মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে।’