মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন প্রেসিডেন্ট শি জিনপিং চীনের রাজা। ২০১৭ সালের রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করলে শি জিনপিং খুশি হয়েছিলেন। ওয়াশিংটনে রিপাবলিকান দলের কংগ্রেসনাল কমিটিতে এক বক্তব্যে ট্রাম্প জানান-শি বলেছিলেন আমি রাজা না, আমি প্রেসিডেন্ট’। কিন্তু ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, আপনি সারা জীবনের জন্য প্রেসিডেন্ট। তাই আপনি রাজাও। ট্রাম্পের এই বক্তব্যে সামনে উপস্থিত সবাই হেঁসে ওঠেন। এদিকে শনিবার দুপুরে ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্পের মালিকানাধীন বিলাসবহুল মার-এ-লাগো গলফ রিসোর্ট থেকে চীনা নারী ইউঝিং ঝাংকে গ্রেপ্তার করেছে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা। আদালতে জমা দেওয়া নথিতে সিক্রেট সার্ভিস বলেছে, ইউজিং ঝাং ম্যালিসাস সফটওয়্যারযুক্ত থাম্ব ড্রাইভ নিয়ে সংরক্ষিত এলাকার নিরাপত্তা চেকপোস্ট অতিক্রম করেছিলেন। এছাড়া কর্মকর্তাদের কাছে তিনি অসত্য বক্তব্য দিয়েছেন। ইউজিং ঝাংয়ের কাছে দু’টি চীনা পাসপোর্ট পাওয়া গেছে। -সিএনএন
