রাজধানীর কাজলায় লেগুনার গাড়ীর ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম মো. মকবুল হোসেন (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আহত ব্যক্তির নাম রুপচান (৫০)। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
তাদের উদ্ধারকারী পথচারী মো. আদিত জানান, শুক্রবার বেলা ১২টার দিকে কাজলা এলাকায় এই দুই পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি লেগুনা তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে সেখানে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিত্সক মকবুলকে মৃত ঘোষণা করেন। অপর জন্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
হাসপাতালে নিহতের স্ত্রী সাংবাদিকদের জানান, সকাল ১১টায় মেয়ের জমাইয়ের কাছে কাজলায় দেখা করে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হয়েছেন। তাদের ৩ ছেলে এক মেয়ে। তাদের গ্রামের বাড়ি চাদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বিশকাঠালী গ্রামে।
ইত্তেফাক/এএম।
