হবিগঞ্জে ট্রেনে কাটা নারীর লাশ উদ্ধার

আপডেট : ১২ জুন ২০১৭, ১৪:১০
 
হবিগঞ্জের বাহুবলে ট্রেনে কাটা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ওই উপজেলার রশিদপুর রেল স্টেশনের কাছ থেকে লাশটি উদ্ধার করে। প্রায় ৩৫ বছর বয়সী নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি।
 
রশিদপুর রেল স্টেশনের মাস্টার মো. আফজাল হোসেন জানান, স্টেশনের কাছে মরদেহটি দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়িতে খবর দেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
ইত্তেফাক/কেকে