রংপুরের পীরগাছায় রবিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সরদার হারুনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে।
পীরগাছা উপজেলায় সম্প্রতি চৌধুরাণী বাজারে অবস্থিত আশীরবাদ জুয়েলার্সসহ তিনটি স্বর্ণের দোকান ও একাধিক গালামালের দোকান ডাকাতির কথা স্বীকার করে ডাকাত দলের সদস্যরা।
অভিযানে নেতৃত্ব দেয়া পীরগাছা থানার এস আই জুয়েল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের সরদার হিসাবে পরিচিত উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামের হানিফ মিয়ার ছেলে হারুন মিয়াকে আটক করি। পরে তার দেওয়া স্বীকারোক্তিতে উপজেলার একাধিক স্থানে থেকে আরো দুই জনকে আটক করা হয়।
পীরগাছা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, আজ সোমবার দুপুরে আটক তিন ডাকাতকে ৩ দিনের করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
