টাঙ্গাইলে ঘাটাইলে পাঁচ মাদক ব্যবসয়ীকে আটক করেছে ঘাটাইল থানার পুলিশ। সোমবার ভোরে ঘাটাইল উপজেলার বীরচারি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহি উদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীরচারি গ্রামের দুলালের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্যকর্না গ্রামের নায়েব আলীর ছেলে নাসির উদ্দিন (২৫) ও আরমান খানের ছেলে বিজয় খান রাব্বি (২১), ঘাটাইল পৌরসভার কলেজ মোড় এলাকার আ. রহমানের ছেলে রুবেল (৩৬) ও শান্তিনগর এলাকার রহিমের ছেলে বাপ্পী (২২) এবং পুকুরিয়া বৈলতৈল গ্রামের মোতালেব খানের ছেলে আল আমিন (২০)। এ সময় বাড়ির মালিক দুলাল পালিয়ে যান।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
